ফিলিস্তিনে ইসরায়েলের কর্মকাণ্ড নাৎসিদের মতো, ইউরোপে বাড়ছে এমন ধারণা
মধ্য ও পূর্ব ইউরোপের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ মনে করে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ড নাৎসি জার্মানির ইহুদিদের বিরুদ্ধে আচরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সাম্প্রতিক ইউরোপীয় এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এই মতের পক্ষে সর্বোচ্চ সমর্থন দেখা গেছে পোল্যান্ডে।