ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে কী বললেন ফজলুর রহমান
বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানের আদালত অবমাননার দায়ে নিঃশর্ত ক্ষমার আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তিনি বলেন, ‘আল্লাহর পরে আপনাদের সম্মান। হয়তো আমার স্লিপ অব টাং হয়ে যেতে পারে। আমিও মানুষ। আমার জীবনে আর এ রকম হয়নি। আমি ক্ষমা চাই।’