যেভাবে তুলে নেওয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরতে এক রুদ্ধশ্বাস ও দুঃসাহসিক অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ২১ মিনিটে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক বার্তায় তিনি এ কথা জানান।