আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ৬ নবজাতকের মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন নিজ দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এই দায়িত্ব এখন অধ্যাপক জামালুন্নেসার ওপর ন্যস্ত করেছে পরিচালনা পর্ষদ।