৩ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চাকরিচ্যুত, প্রজ্ঞাপন জারি
বুনিয়াদি প্রশিক্ষণরত তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে (সহকারী কমিশনার) চাকরিচ্যুত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন সিনিয়র সচিব এহছানুল হক।