বিতর্কিত চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবি জামায়াত সেক্রেটারির
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশের বলপ্রয়োগের নিন্দা জানিয়ে এটিকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে ব্যাংকের নবনিযুক্ত বিতর্কিত চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন তিনি।