প্রতিবন্ধী ৩ ব্যক্তিকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) এ নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে তিনি সচিবালয়ে তার দিনের কর্মসূচি শুরু করেন।