মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা নীলা ইসরাফিলের
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। মঙ্গলবার (৫ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি সম্বলিত একটি পোস্টার শেয়ার করে তিনি এ ঘোষণা দেন।