গভর্নর দলীয় হলে ব্যাংকিং খাত ধ্বংস অনিবার্য: নূরুল ইসলাম বুলবুল
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি কোনো দলের তল্পিবাহক হন, তাহলে দেশের ব্যাংক ব্যবস্থাপনার ধ্বংস অনিবার্য। বুধবার (১৮ মার্চ) দুপুর ২টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।