দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি, শুরু হচ্ছে বৃহস্পতিবার
দেশের ইতিহাসে প্রথমবারের মতো আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে শুরু হচ্ছে ‘নৌযান শুমারি ২০২৬’। দেশব্যাপী এ শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে ২৯ আগস্ট পর্যন্ত। বুধবার (১৯ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।