আজ থেকে সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
পবিত্র রমজান উপলক্ষে আজ (মঙ্গলবার) থেকে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় (ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর) পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।