আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন যুবলীগ ও বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে শহরের চকবাজার মোড়সংলগ্ন থানা রোডে পৌর মার্কেট ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।