রোম্যান্টিক ড্রামায় কার সঙ্গে জুটি বাঁধছেন পরমব্রত?
অনেকদিন পর বাংলা সিনেমায় ফিরছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এর মাঝে তিনি ‘হইচই’-এর একটি শো, হিন্দি কাজ, বিজ্ঞাপনের কাজ করেছেন। তবে ফেডারেশনের সঙ্গে সব সমস্যা মিটে যাওয়ার পর এটাই বাংলা ফিল্মে তার প্রথম কাজ। সিনেমার নাম ‘এই শহরের গান’।