রাবিতে ভর্তি পরীক্ষায় ‘গ্রীন ভয়েস’র পরিচ্ছন্নতা অভিযান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার শেষ দিনে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস।’ শনিবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন পরীক্ষা শেষে ক্যাম্পাসজুড়ে জমে ওঠা আবর্জনা পরিষ্কার ও পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়।