ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খবরে বলা হচ্ছে, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়তে। এখান থেকে বের হওয়া খুবই জরুরি। এ নিয়ে আমাদের সিরিয়াসলি চিন্তা করতে হবে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পরিবেশ পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।