‘পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। প্রিয় দলের জয় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মজার এক পোস্ট দিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি। বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লিখেছেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’