পর্তুগালে বোরকা-নিকাব নিষিদ্ধে বিল পাস
পর্তুগালে জনসমক্ষে বোরকা ও নিকাবসহ মুখঢাকা পোশাক নিষিদ্ধের বিল অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। অতি-ডানপন্থি দল চেগা’র প্রস্তাবে শুক্রবার (১৭ অক্টোবর) এ বিলটি পাস হয়, যা মূলত মুসলিম নারীদের ব্যবহৃত পোশাককে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।