ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সিলেট, শতকোটি টাকার ব্যবসার আশা
ঈদের দীর্ঘ ছুটিকে সামনে রেখে পর্যটকদের বরণে প্রস্তুত সিলেট। চায়ের শহরটি পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠবে, এমন প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ীদের। দীর্ঘদিন স্থবির থাকা পর্যটনখাত আবারও চাঙা হওয়ার পাশাপাশি এবার শতকোটি টাকার ব্যবসার আশাও করছেন তারা। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।