বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে বড় চমক, নেই দিবালা
বিশ্বকাপের উত্তাপ ছড়াতে শুরু করেছে ফুটবল দুনিয়ায়। আর মাত্র কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে গড়াবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। সেই মহাযজ্ঞকে সামনে রেখে দল গোছানোর শেষ ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলো।