আকাশকলি দাসের পাখির অভয়াশ্রম সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নে প্রয়াত পাখিবন্ধু আকাশকলি দাসের গড়ে তোলা পাখির অভয়াশ্রম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থ ও জীববৈচিত্র্য রক্ষায় লইয়ার্স সোসাইটি ফর ল এর পক্ষে দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি শেষে গত মঙ্গলবার বিজ্ঞ আদালত সরকারের পরিবেশ ও বন মন্ত্রনালয়, পাবনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, মৎস বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশ প্রদান করেন।