গৃহবধূর মরদেহ ফেলে পালাল শ্বশুরবাড়ির লোকজন
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঝর্না আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ হাসপাতালে ফেলে রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, ঝর্না বিষপানে আত্মহত্যা করেছেন। তবে হাসপাতালে মরদেহ ফেলে রেখে তাদের পালিয়ে যাওয়ার ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে।