বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
সারাদেশের মত বাগেরহাটেও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় শহরের বধ্যভূমিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন দিবসটি উপলক্ষে পুস্পস্তবক অর্পন করেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান পুলিশ কর্মকর্তাদের নিয়ে পুস্পস্তবক অর্পন করেন।