লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত ১৫
লক্ষ্মীপুরে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।