কারাফটকে স্বামীর শেষ দেখা, পাশাপাশি কবরে শায়িত স্ত্রী-সন্তান
বাগেরহাটে জানাজা শেষে মা ও ৯ মাসের শিশু সন্তানকে পাশাপাশি দাফন করা হয়েছে। এর আগে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে মাত্র পাঁচ মিনিট স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ পান নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। স্ত্রী ও সন্তানের মৃত্যুর পরও তিনি প্যারোলে মুক্তি পাননি।