ভ্যান চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে ভ্যান চুরির অভিযোগে দুদু (২২) নামের এক যুবককে তুলে নিয়ে নৃশংসভাবে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার আগে তার শরীরে গরম পানি ঢেলে নির্যাতন করা হয়। রোববার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাউসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।