দুই ভাই মিলে পিটিয়ে মারল বৃদ্ধ বাবাকে
কক্সবাজারে টেকনাফে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই ছেলে বাবা কালা মিয়াকে (৭০) পিটিয়ে হত্যা করেছে। সোমবার (৯ মার্চ) রাত ১টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কালা মিয়া উপজেলার সাবরাং ইউনিয়নের বাসিন্দা। বাবাকে মারধর করা দুই ছেলে নাম শাকের আলম ও মনির আলম।