‘অতি ফর্সা’ রঙের সেই আফিয়ার পাশে তারেক রহমান
এবার যশোরের ‘অতি ফর্সা’ রঙের কারণে পিতৃপরিচয় হারানো তিন বছরের শিশু আফিয়া ও তার মায়ের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী দশ দিনের মধ্যে তাদের জন্য নির্মাণ করে দেওয়া হবে ঘর। পাশাপাশি আফিয়ার পরিপূর্ণ লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন তিনি। একইসঙ্গে আফিয়াকে তার পরিবারে ফেরাতে বিএনপি নেতাদের নির্দেশও দিয়েছেন তারেক রহমান।