ব্রাহ্মণবাড়িয়ায় ফার্মেসিতে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি
ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের একটি ফার্মেসিতে ঢুকে ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার সিসিটিভি ফুটেজও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।