রায়পুরে কবিতা পাঠের আসর ও পুরস্কার বিতরণ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ মডেল স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠের আসর, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী স্কুল ক্যাম্পাসে হায়দারগঞ্জ মডেল স্কুল ডিবেটিং ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়ে কবিতা আবৃত্তি করেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।