আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতা
কিশোরগঞ্জে জমি দখলের অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে ধরে পুলিশে দিয়েছেন পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম (আশফাক)। আওয়ামী লীগ নেতাকে কলার ধরে টেনে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে জেলা শহরের পুরোনো থানা এলাকা থেকে মাহতাব উদ্দিনকে বিএনপি নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে ধরে আনা হয়।