পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে জরিমানা
রংপুরের গংগাচড়ায় বাড়িতে পেট্রোল অবৈধভাবে মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তার। এর আগে শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার বেতগাড়ি, আলমবিদিতর ও বড়বিল ইউনিয়নের বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।