জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড ও পেনশনে বড় চমক
উচ্চ মূল্যস্ফীতি আর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই কঠিন সময়ে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য এক বিশাল স্বস্তির বার্তা নিয়ে আসছে সরকার। দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন প্রক্রিয়ার অবসান ঘটতে যাচ্ছে চলতি মাসেই।