পোশাকে পরিবর্তন: গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ
এবার আনুষ্ঠানিকভাবে পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে। গাঢ় নীল ও হালকা জলপাই রঙয়ের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরলো পুলিশ। ৫ আগস্টের পরই পুলিশকে ঢেলে সাজানোর অংশ হিসেবে পোশাক পরিবর্তন করা হয়েছিল। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেটি আবার বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়।