খুনের মামলার আসামির সঙ্গে থানায় পোষা বানর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কিশোর অটোরিকশাচালক মো. রাজিবকে (১৪) হত্যার মামলায় প্রধান আসামি গিয়াস উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (৪ মে) রাতে চাঁদপুর সদরের ওয়্যারলেস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে তার সঙ্গে থাকা একটি পোষা বানরকেও থানায় নিয়ে আসে পুলিশ।