স্ত্রীকে হত্যার হুমকি ও শ্যালককে মারধরের ঘটনায় আমির হামজার পোষ্ট
ঝিনাইদহের মহেশপুর থেকে চুয়াডাঙ্গার জীবননগরে আসার পথে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর সোমবার (১ জুন) বিকেলে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর মঙ্গলবার (২ জুন) দুপুরে মুফতি আমির হামজা তার ভেরিফাইড ফেসবুক পেজে শ্যালককে মারধর ও স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে একটি পোস্ট দেন।