নাহিদ ইসলামের পোস্টার–ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ
রাজধানীর বেরাইদ এলাকায় ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পোস্টার ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নাহিদ ইসলামের ভেরিফাইড করা পেইজের এক পোস্টে এসব অভিযোগ তোলা হয়।