গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন অর্জন বাংলাদেশের
বিজয় দিবসে পতাকা হাতে ৫৪ জনের প্যারাট্রুপিং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।
২০২৫ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাশুট জাম্প অভিযানের মাধ্যমে বাংলাদেশ একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের এই বিশ্বরেকর্ডটি গড়েছে।