সিম কিনে মামলার আসামি, প্রতারণার শিকার বহু পরিবার
ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে সিম ও রিচার্জের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে একটি চক্র। তাদের কাছ থেকে রবি ও এয়ারটেল সিম নেওয়ার পর এখন বিপাকে পড়েছে বহু পরিবার। অনেকে অজান্তেই বিভিন্ন মামলার আসামি হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বলছেন, সমস্যার সমাধান পেতে সংশ্লিষ্ট টেলিকম কোম্পানির দ্বারস্থ হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান মেলেনি।