প্রতিবন্ধী রায়হানের কাঁধে সংসারের হাল
একদিকে শারীরিক প্রতিবন্ধকতা, অন্যদিকে দারিদ্র্যের কষাঘাত। সহজেই ভিক্ষাবৃত্তি বেছে নিয়ে চলতে পারতেন তিনি। কিন্তু সে পথে না গিয়ে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও ব্যবসা করছেন। তার উপার্জনে চলে চার সদস্যের সংসার। শুধু এখানেই শেষ নয়, বড় বোনকে পড়াশোনা করিয়ে বিয়ে দিয়েছেন।