এ দেশ জালিয়াতির কারখানা হবে না: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা যদি আগে থেকে নিজেদের সংশোধন না করি, তবে এই আধুনিক প্রযুক্তিকেও আমরা জালিয়াতির কাজে লাগাব। গোড়া থেকেই এই জালিয়াতির শেকড় উপড়ে ফেলতে হবে। হাজারে-হাজারে মানুষ ভুয়া সার্টিফিকেট ও ভুয়া ব্যাংক স্টেটমেন্ট নিয়ে বিদেশে যাচ্ছে এবং দুর্ভাগ্যবশত জেনুইন অফিসগুলো থেকেই অর্থের বিনিময়ে সেগুলো ইস্যু করা হচ্ছে। কাজেই আমাদের প্রযুক্তির সুফল পেতে হলে অবশ্যই স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে হবে। এ দেশ জালিয়াতির কারখানা হবে না, হবে না, হবে না।