টাঙ্গাইলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়। জেলার প্রধান এই জামাতে অংশ নেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ।