ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী
শনিবার ছুটির দিনেও দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি। এর পর বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর টানা তিন শনিবারই কার্যালয়ে অফিস করেছেন তারেক রহমান।