প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার তথ্যটি সঠিক নয়: প্রেস উইং
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২০ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার যে খবর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।