সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাচ্চুর পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাচ্চু মিয়ার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহতের পরিবারের জন্য আর্থিক সহায়তা পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে বাচ্চু মিয়ার বাড়িতে গিয়ে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।