বিএনপি নেতা মতিন হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মতিন (৬০) হত্যাকাণ্ডের ২৯ মাস অতিবাহিত হলেও জড়িতদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার। এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের নাতি মাহিন এ দাবি জানান। তিনি বলেন, তার নানার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।