রংপুরে গবাদি পশু পালনে অভাবনীয় বিপ্লব, বিক্রির জন্য প্রস্তুত খামারিরা
রংপুরে গবাদি পশু পালনে অভাবনীয় বিপ্লব, বিক্রির জন্য প্রস্তুত খামারিরা

দুই বছর আগে রংপুর বিভাগে কোরবানিযোগ্য গরু-খাসির সংখ্যা ছিল প্রায় ১৫ লাখ। দুই বছরের ব্যবধানে গবাদি পশু লালন-পালনে অভাবনীয় বিপ্লব ঘটেছে। বর্তমানে গবাদি পশুর সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে কোরবানির জন্য প্রস্তুত করা গরু ছাগল হাটে নেওয়ার জন্য খামারি ও গৃহস্তরা প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ নিজস্ব খামার থেকেই বিক্রির উদ্যোগ নিয়েছেন। আবার অনেকেই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্রেতাদের আকৃষ্ট করবার চেষ্টা করছেন। ভারতীয় গরুর আধিপত্য না থাকলে খামারি লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।