চা-বাগানে বেড়াতে এসে যেভাবে প্রাণ হারালেন দুই বন্ধু
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি এলাকার রাঙাপানি চা-বাগানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের গুরুতর আহত হয়েছেন আরেক বন্ধু। শনিবার (৩০ মে) বিকেলে চা-বাগানের ৪নং সেকশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভূজপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।