নববর্ষ উদযাপনে প্রাথমিকের শিক্ষকদের যে নির্দেশনা
নববর্ষ উদযাপন উপলক্ষে সব প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি প্রাথমিকের সব জেলা শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে। তবে রচনা প্রতিযোগিতার বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়নি।