প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন ও ন্যায্য বিলের দাবিতে মানববন্ধন
রাজধানীতে আবাসিক গ্যাস গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তি, মিটারবিহীন গ্যাস ব্যবস্থায় অতিরিক্ত বিল আদায় এবং গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সচেতন জনগণ। মানববন্ধন থেকে আবাসিক খাতে দ্রুত প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন, ব্যবহার অনুযায়ী ন্যায্য বিল নির্ধারণ এবং স্বচ্ছ গ্যাস সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।