আরও চার বিশ্ববিদ্যালয়ে ৫ প্রোভিসি নিয়োগ
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে জাতীয়, চট্টগ্রাম, নোয়াখালী, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে ৫ জন নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১০ জুন) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এসব নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।